1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

মানিকছড়িতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৭৩ বার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উপকারভোগীদের সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী, কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার, মাঠ সহায়ক রিন্টু চাকমা ও পংমে মারমা উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই বিগত বছরের সার্বিক কার্যক্রম সকলের মাঝে তুলে ধরেন মাঠ কর্মকর্তা মো. সোলায়মান।

মতবিনিময় সভায় প্রকল্পের উপকারভোগী সদস্যরা প্রকল্প হতে প্রাপ্ত বিভিন্ন সুবিধা সমূহ সম্পর্কে অতিথিদের মাঝে তুলে ধরে বলেন, কারিতা এগ্রো-ইকোলজি প্রকল্পে মাধ্যমে তারা ছাগল পালন, কৃষি ফসল উৎপাদনসহ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ফলে তারা আর্থিক ভাবেও উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ প্রকল্পের মাধ্যমে আরো ভালো সেবা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

কারিতাসের এমন কার্যক্রমের প্রশংসা করে মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপজেলার প্রান্তিক কৃষকরা কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের মাধ্যমে সুবিধা ভোগ করে উপকৃত হয়েছেন। এছাড়াও কারিতাস কর্তৃক প্রদত্ত সুবিধা সমূহ সঠিক তদারকির মাধ্যমে কৃষকদের মানোন্নয়নে কাজ করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net