1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের পাটগ্রামে রাস্তার পাশে পাওয়া গেল অজ্ঞাত কিশোরীর মরদেহ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

লালমনিরহাটের পাটগ্রামে রাস্তার পাশে পাওয়া গেল অজ্ঞাত কিশোরীর মরদেহ

মোঃ জাহিদ হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার

লালমনিরহাটের পাটগ্রামে রাস্তার পাশে পাওয়া গেল অজ্ঞাত কিশোরীর মরদেহ। কিশোরীর পরিচয় জানা যায়নি। তবে তার মরদেহের পাশে একটি বালিশও পাওয়া গেছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানা পুলিশ।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ২ ডিসেম্বর বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।

উপজেলার আলাউদ্দীন নগরের কুচলীবাড়ী সীমান্তবর্তী মমিনপুর গ্রাম থেকে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৭ বছর।
পুলিশের ধারণা, ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, মমিনপুর গ্রামের রাসেল তার জমিতে চাষাবাদের সময় রাস্তার পাশে ওই কিশোরীর মরদেহ দেখতে পান। পরে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি। তবে মরদেহের পাশে একটি বালিশ পাওয়া গেছে।

লালমনিরহাট পুলিশের এএসপি তাপস সরকার জানান, মরদেহটি সীমান্তের পাশে পাওয়ার কারণে তারা এ মুহূর্তে কিছু বলতে পারছেন না।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, ‘গোয়েন্দা বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে। তাদের পরিদর্শনের পর মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net