1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পুলিশের বাঁধায়​ বিএনপির বিক্ষোভ কর্মসূচি পন্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

লালমনিরহাটে পুলিশের বাঁধায়​ বিএনপির বিক্ষোভ কর্মসূচি পন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৪ বার

মোঃজাহিদ হোসেন ।। ৩০ ডিসেম্বর বুধবার গণতন্ত্র হত্যা দিসব উল্লেখ করে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ।​
বেলা সাড়ে ১২টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রবেশ করত চাইলে পুলিশ তাতে বাঁধা প্রদান করে। তাৎক্ষণিকভাবে পুলিশের এমন আচরণের নিন্দা জানিয়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে পুলিশ বাধা দিয়েছে। পরে বিক্ষোভ মিছিলটি সেখানেই শেষ করে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে লালমনিরহাট সদর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক একেএম মমিনুল হক বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের আতঙ্ক শুধুই বিএনপি। তাই তারা বিএনপির ওপর চড়াও হয়েছে। তিনি বলেন, ‘সরকার যতই উসকানি দিক, আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব। এ সরকারের পতন ঘটনা না পর্যন্ত ঘরে ফিরে যাব না।

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন,​​ জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম,​​ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক​ একেএম মমিনুল হক,​ পৌর বিএনপির আহবায়ক ও যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনেব নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net