1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে একতলা ভবনের ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

শরণখোলায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে একতলা ভবনের ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ
সেতুর ঢালে সিমেন্ট বোঝাই ট্রাক থামিয়ে চালক নেমে ছিলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। এরই মধ্যে ঘটে বিপত্তি। ব্রেক ফেল করে মুহূর্তেই সিমেন্ট কোম্পনির ওই ট্রাকটি উল্টে পাশের একতলা পাকা ভবনের গায়ে গিয়ে ধাক্কা লাগে। এতে মৎস্য ব্যবসায়ী গিয়াস মুন্সীর বাড়ির দেয়ালের বিভিন্ন অংশে ব্যাপক ফাঁটলের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয় সেতুর সংযোগ সড়কের গাইড ওয়ালও।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ডিসেম্বর) ভোর সোয়া চারটার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের পাঁচরাস্তা বাদল চত্বর মোড় সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের রায়েন্দা সেতুর সংযোগ সড়কে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। বিকেলে সিমেন্ট খালাস করে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন কোম্পানির লোকেরা।

ফাইভ রিংস সিমেন্ট কোম্পানির জ্যেষ্ঠ বিপনন কর্মকর্তা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, চালক আ. মালেক মোংলার কারখানা থেকে ৩৫০ ব্যাগ সিমেন্ট বোঝাই করে শরণখোলার বাংলাবাজার এলাকায় নিয়ে যাচ্ছিলেন। ভোর সোয়া চারটার দিকে রায়েন্দা সেতুর সংযোগ সড়কের ঢালে ট্রাকটি ব্রেকে রেখে বাইরে নামেন। এসময় ব্রেক ফেল করে ট্রাকটি উল্টে পড়ে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গিয়াস মুন্সী বলেন, আমি ব্যবসায়িক কাজে এলাকার বাইরে আছি। শুনেছি ভোর রাতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে তার ভবনের দেয়ালের ওপর পড়েছে। এতে বিকট শব্দে স্ত্রী-সন্তানরা আতঙ্কিত হয়ে পড়ে। কোম্পানির কাছে আমার ভবনের ক্ষতিপুরণের দাবি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net