1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় স্কুল ছাত্রীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

শরণখোলায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩২৭ বার

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ
শরণখোলায় বিথিকা রানী নামের অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার উত্তর রাজাপুর আমতলী গ্রামে তপন কুমার শীলের কন্যা বিথিকা রানী রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে প্রতিবেশীরা জানায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে।প্রতিবেশী বিধান মাঝী ও কুমেত তরুয়া জানান, প্রতিদিনের মত পিতা তপন কুমার শীল রাজাপুর বাজারে তার সেলুনে এবং মাতা রেনু রানী এলজিডি রাস্তা সংস্কারের কাজে বাড়ী থেকে বেড়িয়ে যায়। বাড়ীতে কেউ না থাকার সুযোগ নিয়ে বিথিকা রান্না ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।বিথিকার ব্যবহৃত ফোনে কয়েকটি ক্ষুদ্র বার্তা থেকে ধারনা করা হচ্ছে, সোমবার রাত থেকে তার প্রেমিক তাকে নানা ভাবে হুমকী ও ভয় ভীতি প্রদর্শন করছিল। এক পর্যায়ে ভীত হয়ে কিশোরী বিথিকা আত্মহত্যার পথ বেছে নেয় বলে পুলিশ সুত্র নিশ্চিত করেছে। খবর পেয়ে রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা থানার এস আই স্বপন কুমার সরকার ও ইউপি সদস্য জাকির হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শরণখোলা থানার ওসি সাইদুর রহমান জানান, এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net