1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ রাসেল-১ রকেট’র সফল উড্ডয়ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

শেখ রাসেল-১ রকেট’র সফল উড্ডয়ন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩২১ বার

বাগেরহাট জেলার, চিতলমারীর ব্যাতিক্রমী সংগঠন চিতলমারী সায়েন্স ক্লাব এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘শেখ রাসেল-১ রকেট’র উড্ডয়ন করা হয়েছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সবুজ চত্বর থেকে এ রকেট উড্ডয়ন করা হয়। এ সময় সংগঠনের ৫৫ জন কোমলমতি শিক্ষার্থী সদস্য তাদের নিজস্ব তৈরী রকেটসহ বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদর্শন করে। আয়োজকরা জানিয়েছেন তাদের উড্ডয়ন সফল হয়েছে।

চিতলমারী সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা আমিরুল আজিম বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অন্তরা আক্তার তাবাচ্ছুম ইসলাম, পারমিতা ও পরাগসহ ক্লাবের একটি দল এক সপ্তাহ বসে এ রকেট তৈরি করেছেন। এটি তৈরি করতে প্লাষ্টিকের বোতল, কাগজ, মিথানল ও ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘শেখ রাসেল-১ রকেট’। সোবমার এর পরীক্ষা চালানো হয়। পরীক্ষায় শিক্ষার্থীরা সফল হয়েছেন। এটি উপরে ২০০ ও সমান্তরলে ৩৫০ ফিট উড়তে সক্ষম।

চিতলমারী সায়েন্স ক্লাবের পরিচালক শেখ কালিমুল্লাহ আসাদ বলেন, বিভিন্ন স্কুলের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক এ সংগঠনের মাধ্যমে আমরা তাদের বৈজ্ঞানিক চিন্তা-ভাবনা এবং ক্ষুদ্র জ্ঞানকে বিকশিত করার প্রয়াস চালাচ্ছি। ২০২০ সালের ৪২তম জাতীয় বিজ্ঞান মেলায় বিশেষ গ্রুপ থেকে চিতলমারী সায়েন্স ক্লাব প্রথম স্থান অর্জন করে। এর আগেও চিতলমারী সায়েন্স ক্লাবের সদস্যদের তৈরী বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক যন্ত্রপাতি পুরষ্কার লাভ করেছে।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এ প্রয়াস ভাল। আমি আশাকরি ভবিষ্যতে তারা দেশী প্রযুক্তি ব্যবহার করে আরও নতুন কিছু আবিস্কার করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net