1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবন থেকে পাঁচ হরিণ শিকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

সুন্দরবন থেকে পাঁচ হরিণ শিকারী আটক

নিজস্ব প্রতিবেদক,নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৩২ বার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে পাঁচ হরিণ শিকারিকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে কটকা অভয়ারণ্যের জামতলা থেকে তাদেরকে আটক করেছে বনরক্ষীরা। শিকারীদের কাছ থেকে ২৫০ হাত নাইলনের দড়ির ফাঁদ, একটি হরিণের শিং, একটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়েছে। আটক পাঁচ শিকারীকে মঙ্গলবার ১ ডিসেম্বর বিকেল তিনটার দিকে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে বনবিভাগ।

আটক শিকারীরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা গ্রামের মৃত আমিনদ্দিনের ছেলে জামাল হাওলাদার (৬০), মধ্য খোন্তাকাটা গ্রামের মৃত হালিম হাওলাদারের ছেলে মোতালেব হাওলাদার (৫০), পূর্ব খোন্তাকাটা গ্রামের মৃত হাবিব মোল্লার ছেলে রফিক মোল্লা (৩৮), উত্তর খোন্তাকাটা গ্রামের মৃত. জুলফিকারের ছেলে মনিরুল (৪৫) এবং একই গ্রামের মনির আকনের ছেলে শামীম আকন (২৩)।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, বিকেল সাড়ে পাঁটচার দিকে কটকা অভয়ারণ্য অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) সরকার আবুল কালাম বনরক্ষীদের নিয়ে নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় জামতলা ওয়াচ টাওয়ার সংলগ্ন বনের মধ্যে কিছু লোককে সনঘাস কাটতে দেখে তাদের পাসপারমিট দেখতে চায় বনরক্ষীরা তারা বৈধ কোনো পাশ পারমিট দেখাতে না পারায় তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হরিণ শিকারের কথা স্বীকার করে তারা। পরে বনে তল্লাশি করে হরিণ শিকারে উদ্দেশে পেতে ফাঁদ এবং আস্তানা থেকে হরিণের শিংসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এব্যাপারে বন ও বন্যপ্রাণি আইনে মামলা দিয়ে শিকারীদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net