1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সূবর্ণচরে নৃশংস হত্যার পাঁচ মাসেও গ্রেফতার হয়নি প্রধান আসামি; নিরাপত্তা হীনতায় পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

সূবর্ণচরে নৃশংস হত্যার পাঁচ মাসেও গ্রেফতার হয়নি প্রধান আসামি; নিরাপত্তা হীনতায় পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২১৪ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী সূবর্ণচরে আমেনা বেগমকে(৫৫) নৃশংসভাবে হত্যার পাঁচ মাসেও গ্রেফতার হয়নি মূল আসামি। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ।

মঙ্গলবার দুপুরের সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ভূইয়ারহাট বাজারে আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

জানা যায়, গত জুন মাসে জমিতে হাঁস পড়াকে কেন্দ্র করে নৃশংসভাবে আলমগীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আমেনা বেগমকে।

এ ঘটনায় নিহতের ছেলে শেখ ফরিদ জানান, মামলার ৫ মাস পার হলেও এখন পর্যন্ত মামলার প্রধান আসামী সহ গ্রেফতার হয়নি অন্য আসামীরা। তারা নানাভাবে আমাদেরকে হুমকি দিয়ে আসছে। এতে আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি প্রশাসনের কাছে আমারা জোর দাবী আসামীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

এ বিষয়ে সুবর্ণচর থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, আমরা ইতিমধ্যে কয়েক জন আসামিকে আটক করেছি। এবং এই মামলার প্রধান আসামীসহ অন্য আসামিদেরকে আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net