1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে বিদ্যুৎস্পর্ষে দোকান কর্মচারীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

হাটহাজারীতে বিদ্যুৎস্পর্ষে দোকান কর্মচারীর মৃত্যু

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৭৮ বার

হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার একটি মার্কেটের তিনতলায় কাজ করার সময় হাইভোল্টেজ বিদ্যুৎলাইনের সংস্পর্শে এক দোকান কর্মচারী নিহত হয়েছে।

নিহত ছেলেটির নাম ইমন (২০), উপজেলার ফতেপুর ইউনিয়নের আলাওল দিঘীর পাড় এলাকায় তার বাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানান- হাটহাজারী পৌরসদর বাসস্ট্যান্ডস্থ ক্লাসিক থাই এ্যালুমিনিয়াম এন্ড এস এস দোকানের কর্মচারী ইমন দোকান ভবনের তিনতলায় উঠে সাইন বোর্ড লাগাচ্ছিল। এসময় মার্কেটের পাশ ঘেষে যাওয়া ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনে আকস্মিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সে।
বিকট আওয়াজের পর জ্বলন্ত শরীর নিচে পড়ে ছটফট করছে দেখতে পান স্থানীয়রা। গুরুতর আহত ইমনকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববতি একটি ক্লিনিকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরবর্তীতে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- পরিবারের ইচ্ছেনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই ইমনের লাশ দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net