1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী খেলোয়াড় সমিতি বিজয় দিবস ক্রিকেটে চ্যাম্পিয়ান দলকে ট্রফি দিলেন সরওয়ার মোরশেদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা

হাটহাজারী খেলোয়াড় সমিতি বিজয় দিবস ক্রিকেটে চ্যাম্পিয়ান দলকে ট্রফি দিলেন সরওয়ার মোরশেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২৯৫ বার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম : হাটহাজারী খেলোয়াড় সমিতি আয়োজিত ওয়ান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে ছিপাতলী ইউনিয়ন ক্রিকেট একাদশ কে হারিয়ে গহিরা এনএনবি বয়েজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি প্রদান করেন হাটহাজারী এন জহুর মার্কেট ও সিটি সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন- এশিয়ান স্প্যাসালিষ্ট হসপিটালের এমডি লায়ন সালাউদ্দিন আলী।

প্রধান অতিথি বলেন- ক্রিকেটের পুনর্জাগরণ ঘটেছে হাটহাজারীতে, এই উদ্দিপনার ধারাবাহিকতা রাখতে তিনি সাধ্যমতো পাশে থাকবেন’ বলে জানান।

ছিলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফর। কফিল উদ্দিন মুন্না, মোঃ শাহেদুল আজম, সেলিম চৌধুরী মানিক, অজয় দে, রফিকুল আলম, ইসমাইল জসিম, এম এ সালাম, মোহাম্মদ রুবেল, হোসেন মেহেদী, সাহেদ আলী, আম্পায়ার মো. সাহেদ, গিয়াস উদ্দিন, পেয়ার হোসেন প্রমুখ।

আয়োজক সংস্থা ‘হাটহাজারী খেলোয়াড় সমিতি, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাফর সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net