1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসার সমাবর্তনে শুক্রবার সম্মাননা পাবে ২ সহস্রাধিক আলেম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

হাটহাজারী মাদরাসার সমাবর্তনে শুক্রবার সম্মাননা পাবে ২ সহস্রাধিক আলেম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম : বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রাচীন কওমি সর্বোচ্চ বিদ্যাপীঠ, চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত দারুল উলূম মুঈনুল ইসলাম প্রকাশ- হাটহাজারী মাদরাসা’র বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামী পরশু- শুক্রবার (১ জানুয়ারী (২০২১)।

উম্মুল মাদারিস খ্যাত উপমহাদেশের প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান খ্যাত আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন জুমাবার বাদ ফজর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

একই দিন বা’দ ইশা বিগত বছরে দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের দস্তারে ফযীলত (পাগড়ী সম্মাননা) প্রদান করা হবে।

মাহফিল উপলক্ষ্যে পুরো জামিয়া জুড়ে সাজসাজ রব। বিশাল আয়োজনের প্রস্তুতিও ইতোমধ্যে শেষের দিকে। হাজারো মুসল্লি জনসাধারণের সমবেত হয়ে নছিহত শ্রবণের জন্য বিশাল মাঠকে সামিয়ানা টানিয়ে প্রস্তুত করা হয়েছে।

আজ সরেজমিনে দেখা যায়- মাদরাসার দারে জাদীদ, শফিক মন্জিল, মাদানী মন্জিল, আহমদ মন্জিল, এহাতায়ে জামেয়াসহ প্রতিটি ক্যাম্পাস, মসজিদে বায়তুল কারীম ও মসজিদে বায়তুল আতিক এবং শ্রেণীকক্ষগুলো আগত মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং তাদের সাদরে বরণ করার নিমিত্তে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। জামিয়া’র ভেতর-বাহির সর্বস্থানে সাজানো-গোছানের অনুপম ছোঁয়া লক্ষ্য করা গেছে।

মাহফিলকে সফলকাম করার জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামিয়ার শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীরা।এলাকাবাসীগণও এ মাহফিলকে সফল করার লক্ষ্যে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

জুমাবার দিনব্যাপী মাহফিলে বক্তব্য রাখবেন দেশের সুযোগ্য ও সুবিখ্যাত উলামায়ে কেরাম। বাদ জুমা বিশেষ হেদায়েতি করবেন- জামিয়ার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক, আমীরে হেফাজতে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী। মাহফিল শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন- মজলিসে ইদারী’র প্রধান, মুফতীয়ে আজম বাংলাদেশ আল্লামা মুফতী আব্দুচ্ছালাম চাটগামী দা.বা.।

জুমাবার দিবাগত রাত ইশা পর্যন্ত চলবে আলোচনা ও ওয়ায-নসীহত পর্ব। বাদ ইশা বিগত বছরের দাওরায়ে হাদীস ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী সম্মেলন (সমাবর্তন) অনুষ্ঠিত হবে। এতে দুই সহস্রাধিক শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি সনদপত্র প্রদান করা হবে এবারের সমাবর্তনে।
দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন মজলিসে ইদারী’র প্রধান, মুফতীয়ে আজম আল্লামা মুফতী আব্দুচ্ছালাম চাটগামী দা.বা. এবং শায়খুল হাদীস ও আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.বা.। সাথে সাথে সম্মেলনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দুআ চেয়েছেন উভয়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net