1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমি দুর্বল দেশবাসীর নিকট দোয়া চাই : আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আমি দুর্বল দেশবাসীর নিকট দোয়া চাই : আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

সরদার কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ বার

বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দুটো সাজানো মামলায় আজ ৭ ডিসেম্বর ২০২০ ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্হাপিত বিশেষ আদালতে হাজির করা হয়।
বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকাল সাড়ে নয়টায় মাদ্রাসা মাঠে আনা হয়। প্রায় শতাধিক আইনজীবী পূর্ব থেকেই বিশেষ আদালত চত্বরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন।প্রিজন ভ্যান থেকে হুইল চেয়ারে করে তাঁকে যখন আদালতে প্রবেশ করানো হয় তখন স্বভাব সুলভ কন্ঠে তিনি উচ্চস্বরে ‘আসসালামু আলাইকুম’ বলে সবাইকে সালাম জানান।
আইনজীবীগন তাঁর সামনে উপস্হিত হতেই তিনি প্রত্যেকের ব্যক্তিগত খোঁজখবর নেন।সংগঠনের দায়িত্বশীলদের কুশলাদি জানতে চান।

আদালতের কার্যক্রম শেষ হলে তাঁর আইনজীবী হিসেবে একান্ত পরিবেশে সাক্ষাত করেন এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।তাঁর দুই পুত্র শামীম সাইদী ও মাসুদ সাইদীও আইনজিবীদের সাথে বিশেষ আদালতে তাদের বাবার সাথে একটু সাক্ষাতের জন্য যান। গেটে তাদেরকে আটকে দেয়া হয় ।আইনজিবীরা আদালতে লিখিতভাবে আবেদন করেন সাঈদী সাহেবের সাথে তাঁর সন্তানদের সাক্ষাতের সুযোগ দানের জন্য। বিজ্ঞ আদালত আইনজিবীদের আবেদন না’মন্জুর তরেন।গত ৯ মাস যাবৎ করোনা ভাইরাসের কারনে আল্লামা সাঈদীর সাথে পরিবারের কোন সাক্ষাৎ নেই।তিনি বলেন আমরা আইনজিবীরা আশা করেছিলাম আজ সাক্ষাতের সুযোগ হবে।।কিন্তু অনুমতি না পাওয়ায় তা হলোনা।
আল্লামা সাঈদী আইনজীবীদের সাথে সাক্ষাতকালে বলেন:”কথিত মামলার বিষয় বস্তুর সাথে আমার কোন সম্পর্ক নেই। হয়রানির উদ্যেশ্যেই এ আদালতে আমাকে হাজির করা হয়েছে।”
তিনি বলেন মহান রাবুবুল আলামীন কুরআন শরীফে ২৫ জন নবীর কাহীনি উল্লেখ করেছেন। আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন।।আমি দুর্বল মানুষ।আমি দেশবাসীর নিকট দোয়া চাই যেন আল্লাহ ঈমানের পরীক্ষায় আমাকে পাস করার তাওফিক দেন।

আল্লামা সাঈদী শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন।তার বয়স ৮২ বছর।
তিনি একা চলাফেরা করতে পারেন না। অপরের সহযোগীতা ছাড়া বসতে বা দাঁড়াতে পারেন না। তিনি মানসিক ভাবে অনেক দৃঢ আছেন।সকল কষ্টের বিনিময়ে তিনি যেন আদালতে আখেরাতে আল্লাহর নিকট পুরস্কার পান সে কামনা করেন।তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন ও দোয়া করতে বলেছেন বলে জানিয়েছেন তাঁর আইনজিবী এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net