1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাভাইরাসে আক্রান্ত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৭২৯ বার

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার পর তিনি কোভিড পজিটিভ বলে রেজাল্ট এসেছে।

এক বিবৃতিতে এলিসি প্যালেস জানায়, কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ার পর টেস্ট করানো হয় ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের। আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন তিনি।

এক কর্মকর্তা জানান, মি. ম্যাক্রোঁ এখনো দেশ পরিচালনার “প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন” এবং তিনি আইসোলেশনে থেকেই কাজ করবেন।

ফ্রান্সে করোনাভাইরাস সংক্রমণের হার কমিয়ে আনতে চলতি সপ্তাহে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে দেশটিতে এখনো পর্যন্ত ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫৯ হাজার ৪০০ জন।

বৃহস্পতিবার সকালেই এলিসি প্যালেস জানায়, “কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে এ বিষয়ে চিকিৎসা নিচ্ছেন প্রেসিডেন্ট।”

“প্রথম দিকেই উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে টেস্ট করানো হয়েছে” এবং সে অনুযায়ী তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়।

মি. ম্যাক্রোঁ কীভাবে কোভিডে আক্রান্ত হলেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে তিনি যাদের সাথে মেলামেশা করেছেন তাদের শনাক্ত করা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সও আইসোলেশনে রয়েছেন, কারণ তিনি প্রেসিডেন্টের কন্টাক্টে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সিনেটে সরকারের কোভিড ভ্যাকসিনেশন নীতি উপস্থাপন করার কথা ছিল তার। প্রধানমন্ত্রীর পরিবর্তে এটি এখন স্বাস্থ্যমন্ত্রী উপস্থাপন করবেন।

তবে মি. ম্যাক্রোঁর ৬৭ বছর বয়সী স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁও কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেনে কিনা বিবৃতিতে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

কোভিডে আক্রান্ত বিশ্ব নেতাদের মধ্যে যোগ হলেন ম্যাক্রোঁও। এর আগে গত অক্টোবরে কোভিড পজিটিভ বলে শনাক্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার জের ধরে তিন দিন হাসপাতালে ছিলেন তিনি।

গত মার্চে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং এ নিয়ে তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণেও ছিলেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে ফ্রান্সে দ্বিতীয় ঢেউয়ের সামাল দেয়ার জন্য জারি করা জাতীয় লকডাউনের কিছু নিয়মকানুন শিথিল করা হয়েছিল। তবে দেশটিতে এখনো সংক্রমণের সংখ্যা অনেক বেশি এবং রাত ৮টা থেকে ভোর ৬ পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

বন্ধ করা হয়েছে রেস্তোরাঁ, ক্যাফে, থিয়েটার এবং সিনেমা।

বুধবার ফ্রান্সজুড়ে ১৭ হাজার ৭০০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net