1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোভিড-১৯ আক্রান্ত দিনাজপুরের সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুস তার সহধর্মিনী শাফিয়া সুলতানার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

কোভিড-১৯ আক্রান্ত দিনাজপুরের সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুস তার সহধর্মিনী শাফিয়া সুলতানার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৮৪ বার

কোভিড-১৯ আক্রান্ত দিনাজপুরের সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুস ও তার সহধর্মিনীর আশু রোগমুক্তি কামনায় দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর রবিবার বাদ আসর দিনাজপুর শহরের আইন কলেজ মোড়স্থ দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি কার্য্যালয়ে সংগঠনের আয়োজনে কোভিড-১৯ আক্রান্ত দিনাজপুরের সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুস ও তার সহধর্মিনীর আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সারাদেশের ভয়াবহ কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকার যখন স্বাস্থ্য বিভাগের কর্মীদের সাহসীকতার সাথে মানুষকে সাহায্যের আহবান জানিয়েছিলেন ঠিক সেই মুর্হুতে দিনাজপুর জেলার করোনা মহামারী নিয়ন্ত্রনে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা: মো: আব্দুল কুদ্দুস। গত ৩ ডিসেম্বর থেকে তিনি তার সহধর্মিনী শাফিয়া সুলতানা(৪৭)সহ করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন। সিভিল সার্জন ডা: আব্দুল কুদ্দুস এবং তার সহধর্মিনী শাফিয়া সুলতানার আশু রোগমুক্তি কামনায় দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ডাঃ মোঃ মনসুর আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে ক্ষিণ বালুবাড়ী জামে মসজিরে ইমাম মওলানা মো: আনোয়ার হোসেন দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান নিউ। এছাড়াও উপস্থিত ছিলেনসহ-সভাপতি ডাঃ মমতাজ বেগম পলি, সহ- সভাপতি ডাঃ মোহাম্মদ আলী, সহ- সভাপতি আসাদুর রহমান ভূঁইয়া তপন, সহ- সভাপতি সৈয়দ সোহেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আকতারুজ্জামান সবুজ, সহ- সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান ইভা, সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রশীদ বুলু, কোষাধ্যক্ষ মো: আতিকুর রহমান, স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ আইয়ুব আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক বিশ্বজিৎ কুমার রায়, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকিরুল ইসলাম, প্তর সম্পাক মোঃ আবুবকর সিদ্দিক, কার্যনির্বাহী সদস্য মোঃ তোফায়েল আহমেদ, নুর বিভিন্ন ক্লিনিকের মালিকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সিভিল সার্জন অফিসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ ফরহাদ রেজাসহ এলাকার অন্যান্য সুধীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net