1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ডেমরায় সমাবেশ ও বিজয় র‌্যালি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ডেমরায় সমাবেশ ও বিজয় র‌্যালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৮৮ বার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি:
গণতন্ত্রের বিজয় দিবস (৩০ শে ডিসেম্বর) উপলক্ষে রাজধানীর ডেমরায় সমাবেশ ও বিজয় র‌্যালী কর্মসূচী পালন করেছেন ডেমরা থানা আওয়ামী লীগ। এ সময় ডেমরা-যাত্রাবাড়ী সড়কের পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীরা গত ২০১৮ সালের ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বচনে আওয়ামী লীগের সতস্ফূর্ত বিজয় উপলক্ষে উল্লাস করেন। বুধবার বিকালে ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদের নেতৃত্বে ডেমরার স্টাফ কোয়ার্টার, চৌরাস্তা ও সারুলিয়া বাজার এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক আকাশ, ডিএসসিসির ৬০ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. বকুল, ডেমরা থানা আওয়ামী লীগের বিশিষ্ট নেতা কামাল হোসেন, টিটু ও মতিউর রহমানসহ ডেমরা-যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সভায় অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ বলেন, বাংলাদেশের বৃহৎ স্বার্থ ও সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন আমাদের বাংলাদেশ। তাই সর্বক্ষেত্রে তার জীবনাদর্শকে সামনে রেখেই পথ চলছেন জননেত্রী শেখ হাসিনা। যার ফলাফল এদেশের বর্তমান অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন। তাই শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net