1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় এক যুগ আইনি লড়াই শেষে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দিলেন বিউটি বেগম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

গাইবান্ধায় এক যুগ আইনি লড়াই শেষে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দিলেন বিউটি বেগম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিমাইতপুরের বিউটি বেগম ২০০৮ সালে একটি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগ না পেয়ে দীর্ঘ ১২ বছরের আইনি লড়াই শেষে শিক্ষক হিসেবে যোগ দিলেন।

সদর উপজেলা শিক্ষা অফিসার মো:হায়দার আলী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সব পদক্ষেপ নিয়েই গত সোমবার বিউটি বেগমের যোগ পত্র গ্রহন করা হয়েছে।

গাইবান্ধায় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নেরে রিমাইতপুর গ্রামের সরকারতাড়ী প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে নিয়োগ পরিক্ষায় মোট আট জনের অংশ গ্রহনে বিউটি লিখিত পরিক্ষায় প্রথম হলেও ২০০৮ সালে তাকে ওই স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়নি। পরে বিউটি বেগম প্রতিকার পেতে আদালতে মামলা দায়ের করেন।

আদালতে যাওয়ার দীর্ঘ প্রায় এক যুগ পর আপিল বিভাগ থেকে চূড়ান্ত নির্দেশনা এলো তার পক্ষেই।

বিউটি বেগম বলেন, ১৯৮৫ সালে স্থাপিত স্কুলটি তখন রেজিস্টার্ড বেসরকারি ছিলো। আমি নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছিলাম। কিন্তু ম্যানেজিং কমিটি আমাকে না নিয়ে আরেকজনকে নিয়েছিলো। এর প্রতিকার পেতে আমি আদালতে গিয়েছিলাম।

গত সোমবার ১৪ ডিসেম্বর শিক্ষা অফিসে যোগ দেয়ার পর আনুষঙ্গিক কাগজপত্র ওই অফিসে সাবমিট করছি। আমার প্রতি অন্যায় হয়েছিলো। আমার প্রাপ্ত ফল আমাকে না দিয়ে অন্য জনকে দেওয়া হয়েছিলো। আদালতে আমি ন্যায়বিচার পেয়েছি।সিনিয়রিটি সহ আমাকে নিয়োগের আদেশ দিয়েছে আদালত।

এখন আমাকে খুব স্বস্তি লাগছে। অনেক দৌঁড়াতে হয়েছে, এটা আমার আশার আঙ্খকা। শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net