1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সম্পাদক হলেন চৌদ্দগ্রামে কাজী জাকির - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সম্পাদক হলেন চৌদ্দগ্রামে কাজী জাকির

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩১৮ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সম্পাদক মনোনীত হলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রাম হাজী মোহাম্মাদ মহসিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী জাকির হোসেন (হাসান)। তিনি চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের গুনিশকরা গ্রামের মরহুম কাজী মো: নজীর আহম্মেদের পুত্র।

গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো: ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল কর্তৃক স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়। চট্টগ্রাম মহানগরী ছাত্রদলের নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করায় তার নিজ এলাকা সহ সমগ্র চৌদ্দগ্রামে খুশির জোয়ার বইছে।

অর্পিত দায়িত্ব পালনে চট্টগ্রাম মহানগরী ছাত্রদলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করে এবিষয়ে কাজী জাকির হোসেন (হাসান) বলেন, “জ্ঞান হওয়ার পর থেকেই মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত আছি। চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কমিটিতে আমাকে সহ-সম্পাদক পদে মনোনীত করায় কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি মো: ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার প্রিয় নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলীয় সকল কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন-সংগ্রামে বিশেষ অবদান রাখতে চাই”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net