1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত

চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার রাতে ‘এমব্রেসিং ডিজিটাল টেকনোলজিস ইন নিউ নরমাল’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে ওয়াশিংটন ডিসি থেকে অনলাইনে যোগ দেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, তার বিশ্বাস, আসছে চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ আগামীর নেতা হতে চলেছে। এটা কোনো স্বপ্ন নয়, এটা সম্ভব। কারণ, বাংলাদেশের সেই সক্ষমতা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকসসহ তথ্যপ্রযুক্তির আধুনিক শাখাগুলোয় কাজ হচ্ছে। এই সম্ভবনাময় তরুণ প্রজন্মের মধ্য থেকেই কেউ না কেউ বেরিয়ে আসবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লক চেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবটিকস, মাইক্রোপ্রসেসর ডিজাইন, সফটওয়্যার ডিজাইনের মতো ক্ষেত্রগুলোয় নজর রাখছে বাংলাদেশ।

তিনি বলেন, শুধু অন্যের প্রযুক্তি গ্রহণ করা নয়, আমরা এখন প্রযুক্তির পরবর্তী প্রজন্মের নেতা হতে চাই। পরবর্তী প্রজন্মের প্রযুক্তির উৎকর্ষ সাধন করতে চাই।

জয় বলেন, করোনা মহামারিকালে যে নিউ নরমাল পরিস্থিতি চলছে, তাতে প্রযুক্তি মূল ভূমিকা রাখছে। বিশ্বের প্রায় সব দেশই অর্থনৈতিক নানা কর্মকাণ্ড বন্ধ করে রেখেছে। ২০২০ সাল আমাদের একেবারে অপ্রস্তুত করে দিয়েছে। এখানেই কিন্তু ডিজিটাইজেশন তার ভূমিকা দেখিয়েছে।

এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ অনলাইন নিরাপত্তা ও ডেটা নিরাপত্তার দিকে নজর রাখবে বলে জানান জয়।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের ও মন্ত্রী ও আমলা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net