1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় উন্মুক্ত পাঠাগার উদ্বোধন ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল

ডেমরায় উন্মুক্ত পাঠাগার উদ্বোধন ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৫১ বার

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি:
রাজধানী ডেমরার সেবামূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলো”র চতুর্থ বর্ষপূতি উপলক্ষ্যে উন্মুক্ত পাঠাগার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধার পরে দক্ষিণ টেংরা হাজী রহমত উল্লাহ ফোরকানিয়া উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শতভাগ মাদকমুক্ত শিক্ষিত মানবিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন ওই সংগঠনের সভাপতি মো. তরিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম ও সদস্য ইমরান খাঁন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইবরাহীম, ডিএসসিসির সংরক্ষিত আসনের (৬৭,৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ড) নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, বিশিষ্ট সমাজসেবক ও তালতলা কমিউনিটি লাইব্রেরীর উদ্যোক্তা খালেদ বিন হুদা। এ সময় আরও বক্তব্য রাখেন ডেমরা থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, গত ৪ বছরে আলো সংগঠন বিনামূল্যে রক্তদান, বৃক্ষরোপন কর্মসূচী, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা কর্মসূচী, শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণসহ সামাজিক উন্নয়নে নানা স্বেচ্ছাসেবী সেবামূলক কর্মসূচী পালন করে আসছে। চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে সংগঠনটি এলাকা থেকে মাদক নির্মূলের লক্ষ্য নিয়ে শতভাগ শিক্ষিত মানবিক সমাজ গঠনের উদ্দেশ্যে উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। অনুষ্ঠান শেষে আলো ফুটবল লীগ-২০২০ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net