1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় অবিসংবাদিত নেতা এমএ রকিবের স্মরণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁয় অবিসংবাদিত নেতা এমএ রকিবের স্মরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৬৩ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁয় প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, স্বাধীনতার পর নওগাঁ পৌরসভার প্রথম চেয়ারম্যান, ভাষাসংগ্রামী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক এমএ রকিবের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ ডিসেম্বর) শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা কমিটির উদ্যোগে বিকাল ৪ টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ – রাকসুর সাবেক ভিপি, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাগিব আহসান মুন্না, রাজশাহী জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, কবি সাহিত্যিক ও গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা সিপিবির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমরেড ময়নূল হক মুকুল, জেলা পার্টির সাবেক সভাপতি ক্ষেতমজুর নেতা কমরেড প্রদ্যুত ফৌজদার, কমরেড সত্যেন্দ্রনাথ প্রামানিক, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আহসান ও সুবীর প্রামানিক প্রমুখ নেতৃবৃন্দ।

কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা কমিটির সভাপতি এডভোকেট মহসীন রেজা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তারা প্রয়াত জননেতা এমএ রকিবের সংগ্রামী, ত্যাগী, কর্মময় ও গণমুখী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বলেন, উত্তরবঙ্গের ত্যাগের রাজনীতিতে এম এ রকিব ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। একমাত্র ৭২ এর সংবিধান সংবিধানের ভিত্তিতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে এমএ রকিবের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব। ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে পাকিস্তানি বাহিনীর সাথে লড়াই করে দেশমাতৃকাকে স্বাধীন করেছিলেন, তা এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ ভৌগোলিকভাবে স্বাধীনতা লাভ করলেও এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি এখনো প্রতিষ্ঠিত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net