1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় বাম গণতান্ত্রিক জোটের ‘কালো দিবস’পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

নওগাঁয় বাম গণতান্ত্রিক জোটের ‘কালো দিবস’পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৫৭ বার

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ :
বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা কমিটির উদ্যোগে ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে নওগাঁতে ‘কালো দিবস’ পালিত হয়েছে।

বুধবার (৩০ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোটের মিছিল এবং মিছিল পরবর্তী এসমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গনতান্ত্রিক জোটের নওগাঁ জেলা কমিটির সমন্বয়ক এ্যাডভোকেট মহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
বক্তব্য রাখেন বাসদের নওগাঁ জেলা কমিটির আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, ইউনাইটেড কমিউনিস্ট নেতা মিজানুর রহমান মিজান, সিপিবি নেতা অ্যাডভোকেট মোমিনুল ইসলাম স্বপন এবং বাসদ নেতা কালিপদ সরকার।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন ক্ষমতাসীন দল পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে অবৈধভাবে পুনঃক্ষমতাসীন হয়েছে। নেতৃবৃন্দ বলেন, অবৈধ এই সরকার গায়ের জোরে ক্ষমতাসীন রয়েছে। এ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোন অধিকার নেই। নেতৃবৃন্দ অবিলম্বে এ অবৈধ সরকারের পদত্যাগের দাবি পুনঃব্যক্ত করেন।

তারা বলেন, সরকার পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। নেতৃবৃন্দ অবৈধ সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ ৩০ ডিসেম্বর ২০১৮’র ভোট ডাকাতির নির্বাচন আয়োজক ‘নির্বাচন কমিশন’কে পদত্যাগের আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, যদি ব্যর্থ নির্বাচন কমিশন স্বেচ্ছায় পদত্যাগ না করে তবে রাষ্ট্রপতির কর্তব্য হবে তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ‘নির্বাচন কমিশন’কে বরখাস্ত করা।
নেতৃবৃন্দ দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক যারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবমাননাকর বক্তব্য প্রদানের তীব্র নিন্দা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net