1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় গরুবাহী ট্রাক খাদে পড়ে ১জন নিহত ও ১৩টি গরুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

নকলায় গরুবাহী ট্রাক খাদে পড়ে ১জন নিহত ও ১৩টি গরুর মৃত্যু

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৭১ বার

শেরপুরের নকলায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ১৩টি গরুসহ ও নির্মানাধীন কালভার্র্টের পাহাড়াদার ছোরহাব আলী নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার দিবাগত রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোরহাব আলী একই এলাকার মৃত. সৈয়দ আলীর পুত্র। আহতরা হলেন ট্রাক চালক মোখলেছ মিয়া ও গরু ব্যবসায়ী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের শওকত আলীর পুত্র নবী হোসেন।

স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু ক্রয় করে ব্যবসায়ীরা ট্রাকে করে কিশোরগঞ্জে যাওয়ার পথে ময়মনসিংহ-শেরপুর সড়কের নকলা উপজেলার কুর্শবাদাগৈর এলাকায় নির্মানাধীন কালভার্র্টের খাদে পড়ে যায়। নির্মানাধীন ব্রিজের পাহাড়াদার ছোরহাব মিয়া ঘটনাস্থলেই প্রান হারান। এতে গরুর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে থাকা ৩২টি গরুর মধ্যে ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। বাকী গরুগুলো উদ্ধার করে নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে। সাথে সাথে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ট্রাকের দরজা কেটে চালক মোখলেসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও গরু ব্যবসায়ী নবী হোসেনকে নকলা হাসপাতালে প্রেরন করেছেন। তবে স্থানীয়দের দাবী নির্মানাধীন কালভার্র্টের সামনে কোন রোড সাইনবোর্ড বা ব্যারিকেড না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net