1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলা পৌরসভার মেয়র পদে ৯জন প্রার্থীর নাম কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

নকলা পৌরসভার মেয়র পদে ৯জন প্রার্থীর নাম কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬৯ বার

শেরপুরের নকলা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে ৯ জনের নাম ক্রমানুসারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় প্রতীক চেয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ: রশিদ সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা উম্মে কুলসুম রেনু, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মনির হোসেন, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, নকলা পৌরসভা নির্বাচনে ৯জন দলীয় প্রতীকের মনোনয়ন চেয়ে প্রার্থী হন। আমরা সর্বসম্মতিক্রমে দলীয় পদবী ক্রমানুুসারে তাদের নামের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net