1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে তেলবাহী লড়ির চাঁপায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নরসিংদীতে তেলবাহী লড়ির চাঁপায় বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত আহত ২

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২১৮ বার

নরসিংদী সদরের পাঁচদোনায় তেলবাহী লড়ির ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত সিএনজির চালক সহ আরও দুই যাত্রী। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে পাঁচদোনা মোড়ের ঝংকার সিনেমা হল সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রীর নাম সঞ্জয় নন্দী (৩০) । তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দত্তপাড়া এলাকার বাবুল নন্দীর ছেলে। তিনি কিছুদিন আগে রাজধানী ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

এই ঘটনায় আহত দুই ব্যক্তির হলেন, সিএনজিচালক ও পাঁচদোনার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের সুমন (২৫) এবং পলাশের ঘোড়াশালের ফণী ভূষণ দাসের ছেলে দয়াল কুমার দাস (৫৬)।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেলে পলাশের ঘোড়াশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি পাঁচদোনা মোড়ের দিকে আসছিল। গন্তব্যের খুব কাছেই ঝংকার সিনেমা হলের কাছাকাছি আসার পর ওই সিএনজিকে টঙ্গীগামী তেলবাহী একটি লড়ি চাঁপা দেয়। এ সময় ওই সিএনজিতে চালকসহ তিনজন অবস্থান করছিলেন। স্থানীয় লোকজন তাদের তিনজন আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই সঞ্জয় নন্দীর মৃত্যু হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ জানান, তিনজনের মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। অপর দুই আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মাধবদী থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করা হয়েছে। তবে তেলবাহী ওই লরিটি পালিয়ে যায়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net