1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশবাড়ি পৌরসভা নির্বাচন গাইবান্ধায় এই প্রথম ইভিএমে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

পলাশবাড়ি পৌরসভা নির্বাচন গাইবান্ধায় এই প্রথম ইভিএমে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ বার

কাল বৃহস্পতিবার গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ি পৌরসভার নির্বাচন। উৎসব মুখর পরিবেশে এই প্রথম ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই ভোটগ্রহণের ইভিএমসহ অন্যান্য উপকরণ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত ফোর্সসমূহ ভোট কেন্দ্রে পৌঁছেছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৬ প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৮৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আবু বকর প্রধান (নৌকা), বিএনপি’র প্রার্থী আবুল কালাম আজাদ (ধানেরশীষ) জাতীয়পার্টির মজিবুর রহমান (লাঙ্গল), গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (আ’লীগ বহিষ্কৃত বিদ্রোহী), হাবিবুর রহমান ইসলাম (স্বতন্ত্র) ও আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র)।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন। সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, পলাশবাড়ী পৌরসভায় মোট ১৬টি ভোটকেন্দ্রের বিপরীতে ১৬জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৯৪ জন ও ১’শ ৮৮ জন পোলিং অফিসার দায়িত্বপালন করবেন।
এদিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এ পৌরসভা নির্বাচনে ৯৬ জন পুলিশ সদস্য, বিজিপি ১ প্ল¬াটুন, র‌্যাব ১ প্লাটুন ও ২’শ ২৪ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net