1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পার্বত্য চুক্তির ২৩তম বর্ষপুর্তিতে মাটিরাঙ্গায় বিনামুল্যে চক্ষুশিবির - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

পার্বত্য চুক্তির ২৩তম বর্ষপুর্তিতে মাটিরাঙ্গায় বিনামুল্যে চক্ষুশিবির

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৩ তম বর্ষপুর্তিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল তিন শতাধিক সাধারন মানুষ। গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোন পাহাড়ের গরীব ও দু:স্থ চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসায় চক্ষুশিবির আয়োজন করে।

বুধবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চক্ষু শিবির উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। এসময় তিনি বলেন, পাহাড়ে দীর্ঘ সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সম্পাদিত পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়েছে। শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে উন্নয়ন নিশ্চিত হয়েছে।

এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, মাটিরাঙ্গার নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর মঈনুল আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে চিকিৎসা সেবা কেন্দ্র ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রেগী ও চিকিৎসকদেও সাথে কথা বলেন। এসময় জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।

চক্ষু শিবিরে চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগন প্রায় তিনশতাধিক পাহাড়ী-বাঙালি চক্ষু রোগীদের নানা ধরনের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান ছাড়াও আগত ব্যাক্তিদের মাঝে দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net