1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার কচুয়ায় আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

বাগেরহাট জেলার কচুয়ায় আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ বার

বাগেরহাট জেলার, কচুয়ায় আনুষ্ঠানিকভাবে আমন ধান কাটা শুরু হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) দুপুরে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের বৈরাগীর হাট সংলগ্ন মাঠে দেবদাস মজুমদার নামের এক কৃষকের ধান কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জয় দাস, অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন, এ এইচ এম জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি)মাহেরা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. লাভলী খাতুন, মঘিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঙ্কজ অধিকারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

পরে বৈরাগীর হাটে “শস্য কর্তণ উৎসব-১৪২৭” উপলক্ষে কৃষকদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রান্তিক কৃষকরা তাদের সুবিধা অসুবিধার বিষয় ব্যক্ত করেন।

কৃষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে সকলকে ভূমিকা নিতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষনা এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। যে জমিতে যে ফসল ফলানো যায় তাই ফলাতে হবে। এই মৌসুমে ধানের ফলন যেমন ভাল হয়েছে, দামও ভাল পাচ্ছেন কৃষকরা। আপনারা চাষাবাদ বৃদ্ধি করুণ, সাবলম্বী হন। সরকার আপানাদের সহযোগিতা করবেন। করোনা পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত সকলকে মাস্ক পরিধানের জন্য অণুরোধ করেন তিনি।

বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৭৪ হাজার ৫‘শ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এতে এক লক্ষ ৬৬ হাজার ৫‘শ ৩০ মে.টন ধান উৎপাদন লক্ষমাত্রা রয়েছে। কৃষি বিভাগ বলছে এবারের আমন উৎপাদন লক্ষ মাত্রার বেশি ধান উৎপাদন হবে বাগেরহাটে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net