1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ১হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজও সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উনকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা  নবীনগরে ভোলাচং উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম

মাগুরার শ্রীপুরে ১হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজও সার বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩২১ বার

“মুজিববর্ষের অঙ্গীকার – কৃষি হবে দূর্বার” এই শ্লোগান নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্থ বছরে পেঁয়াজও বোরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ডিসেম্বর ২০২০ বুধবার স্থানীয় কৃষি অফিস চত্বরে উপজেলার ৮ ইউনিয়নের ১হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে । শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীপুর উপজেলা ত্রান ও পূনর্বাসন কমর্কর্তা অমিতাভ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা রুপালী খাতুনসহ আরো অনেকে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন– আজ ২ ডিসেম্বর বুধবার ১ হাজার কৃষকের মাঝে প্রতিজনকে ৭.৫০ গ্রাম পেঁয়াজ বীজ ও ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে, এবং আগামীকাল ৩ ডিসেম্বর আরো ১হাজার কৃষককে ২ কেজি করে বোরোধানের বীজ বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net