1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা-যশোর সড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত- ২ আহত -১৭ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্ব বাংলাদেশের মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ!

মাগুরা-যশোর সড়কে যাত্রীবাহী বাস উল্টে নিহত- ২ আহত -১৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ বার

মোঃ সাইফুল্লাহ ; যশোর-মাগুরা সড়কের হুদোরাজাপুর এলাকায় শনিবার যাত্রীবাহী বাস উল্টে মাদরাসার দুই ছাত্র নিহত হয়েছে।
নিহত দুইজন ই হুদারাহাপুর হামিউস সুন্না কওমি মাদরাসার ছাত্র। দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ১৭জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিলো। দুপুর আড়াইটার দিকে বাসটি যশোর সদর উপজেলার হুদোরাজাপুর নামকস্থানে পৌছলে অপর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়।
বাসটিতে ৩০/৩৫জন যাত্রী ছিল। এর মধ্যে ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত ১১ জনের মধ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামের সরাফাত মোল্যার ছেলে শাহিন হোসেন(১৬), হাসপাতালে আনার আগে মারা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মেহেদী হাসানের(১৭) মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net