1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

মাটিরাঙ্গায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৬০ বার

নিজস্ব প্রতিবেদক গুইমারা খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নুরুল আলম (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মালেক মাষ্টারপাড়ার মাসুক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালের দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, সে দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলো। তাকে বিভিন্নস্থানে চিকিৎসা করেও ভাল হয়নি। যখন তখন যে কোন কারণে রেগে যেত। মানসিক রোগে ভোগার কারনে একবছর আগে তার স্ত্রী কাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে গেছে জানিয়ে তিনি বলেন, সাফায়েত হোসেন (৮) নামে একটি ছেলে আছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি যাছাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net