1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৫৩ বার

“ কমলা রঙ্গের বিশে^ নারী বাধার পথ দেবেই পাড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকছড়িতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যতন প্রতিরোধ পক্ষ-২০২০ এবং জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আসমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, উপজেলা দূপ্রক সভাপতি ও তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, এসআই মো. আক্কাস আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তার দেখানো পথ অনুসরণ করে নারীরা আজ অনেক এগিয়ে গেছে। সমাজ কিংবা দেশের গুরুত্বপূর্ণ স্থানে তাদের অবস্থান সৃষ্টি করে নিয়েছে। নেতৃত্ব দিচ্ছেন সরকারী-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূণ পদে থেকে। দেশকে এগিয়ে নিয়ে যেতে রাখছেন অনবদ্ধ ভূমিকা। এখনও যারা সমাজে বিভিন্ন ভাবে নির্যাতন-নিপীড়নের স্বাীকার হচ্ছেন তাদের বেগম রোকেয়ার জীবনকে অনুসরণ করা সামনের দিকে এগিয়ে চলারও আহবান জানান বক্তারা।

পরে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটগরীতে উপজেলা পর্যায়ে মনি আক্তার’কে ও সফল জননী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে খোশনেয়াজ রুনা’কে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net