1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মা বাবা জখম স্কুলছাত্রী অপহরণ চেষ্টার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মা বাবা জখম স্কুলছাত্রী অপহরণ চেষ্টার অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২২৪ বার

বাগেরহাট জেলাধীন কচুয়ার জোবাই গ্রামে কিশোরীকে অপহরনের চেষ্টা ও পিতা মাতাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ১২টার দিকে শহিদ শেখের(২৫) নেতৃত্বে সোহরাব শেখের বাড়িতে হামলা চালিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরনের চেষ্টা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বাধা দেওয়ায় তার পিতা সোহরাব শেখ(৫০) ও মাতা ফাতেমা বেগম(৪০) কে মারধর করে সন্ত্রাসীরা। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ওই রাতেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রতিবেশি আরিনা বেগম(১৮),পারু বেগম(৪৫),ফাতেমা বেগম(৭০), আবু সাইদ(২১), রবিউল শেখ(২২), লুৎফর শেখ (৫০) জানান, দীর্ঘ দিন ধরে শাহাদাত শেখের ছেলে শহীদ শেখ ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু কোন সারা না পেয়ে মঙ্গলবার রাতে শহিদ শেখ ও তার সহযোগী অহিদ শেখ(৩০), জাহিদ শেখ(৩৫), আশিক শেখ(২২), ফাইজুল শেখ(৩৫), কাইয়ুম শেখ(৪০), মিরাজ শেখ(৩০) তাকে অপহরনের জন্য বাড়িতে হামলা চালায়। তার পিতা বাধা দেওয়ায় তাকে সন্ত্রাসীরা মারধর করে এবং গলায় মাফলার পেচিয়ে হত্যার চেষ্টা করে। আমরা তার চিৎকার শুনতে পেয়ে তাকে উদ্ধার করি এবং সন্ত্রাসীরা পালিয়ে যায়। শহিদ শেখ দীর্ঘ দিন ধরে মেয়েদের উত্ত্যক্ত করে আসছে। কেউ প্রতিবাদ জানালে তাকে বিভিন্ন ভাবে হয়রানি ও হত্যার হুমকি দিয়ে আসছে, তাদের বিরুদ্ধে ও থানায় একাধিক মামলা রয়েছে। আমরা এ ঘটনার বিচর চাই।

কচুয়া থানার ওসি মো: মনিরুল ইসলাম বলেন, অপহরণ চেষ্টার বিষয়ে আমার জানা নেই,তবে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net