1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যারা ধর্মের নামে সন্ত্রাস হানাহানি করে তারা প্রকৃত মানুষ হতে পারে : জমির উদ্দিন পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

যারা ধর্মের নামে সন্ত্রাস হানাহানি করে তারা প্রকৃত মানুষ হতে পারে : জমির উদ্দিন পারভেজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২২৩ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রাউজান খেলোয়াড় সমিতির ২৭তম বিশাল মাহফিলে রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন আমরা আলেম ওলামাদের সম্মান করি।কারণ আলেম ওলামাগণ হচ্ছে সঠিক পথ ও মতের অধিকারী।তিনি বলেন জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ করে ইসলাম প্রতিষ্টিত হয়নি।কারণ ইসলাম শান্তির ধর্ম ভ্রাতৃত্বের ধর্ম।যারা ধর্মের নামে সন্ত্রাস হানাহানি করে তারা প্রকৃত মানুষ হতে পারেনা।তিনি বলেন ইসলামে সবসময় শান্তির কথা বলা হয়েছে।তাই শান্তিতে সকল ধর্মের মানুষ বসবাস করা কোরআন হাদীসে বলা হয়েছে।সকল মুসলমানগন এক হলে সারা বিশ্বে মুসলমানদের নেতৃত্ব আসতে সময় লাগবে না। শনিবার রাতে রাউজান খেলোয়াড় সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী(স.)ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত মাহফিলে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা কো-চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ(মা.জি.আ)।সংগঠনের উপদেষ্টা মাওলানা কাজী হাবিবুল হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ কে এম আজাদ রানার যৌথ সঞ্চালনায় তকরির করেন আল্লামা মাহবুবুল হক আল কাদেরী (নূরে বাংলা),আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদেরী,মাওলানা আহমদুল হক মাইজভান্ডারী।এতে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান,পৌর আওয়ামীলীগ সদস্য আবুল মনসুর,উপদেষ্টা পরিষদের সদস্য কাউঞ্চিলর আজাদ হোসেন,মাষ্টার মুহাম্মদ তসলিম উদ্দিন,মুহাম্মদ ওসমান গণি রানা, কাজী শাহাদৎ উল্লাহ, সাদিকুজ্জামান শফি, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ মিয়া, সমিতির সভাপতি মুহাম্মদ শাখাওয়াত হোসেন চৌধুরী ,মোজাহেরুল হক সোহেল, শওকত হোসেন, আলমগীর, রাশেদ তালুকদার, সেলিম উদ্দীন, প্রমুখ। মিলাদ ক্বিয়াম ও মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net