1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে রিকশা চালককে হত্যা পুলিশ সদস্য স্ত্রীসহ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

রংপুরে রিকশা চালককে হত্যা পুলিশ সদস্য স্ত্রীসহ গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৫০ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ তাজহাট থানার কোটপাড়া এলাকার অটো রিক্সা চালক নাজমুলকে পিটিসি’র পুলিশ সদস্য (কনস্টেবল) হাসান অটো রিক্সা চুরীর অপরাধে পিটিয়ে হত্যা করে ফাসীতে ঝুলিয়ে রাখেন। পুলিশ সদস্য হাসান পলাতক রয়েছেন বলে জানাযায়। এলাকাবাসী হত্যাকারীর গ্রেফতারের দাবীতে রংপুর মহানগরীতে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন। রংপুরে নাজমুল ইসলাম (৩৩) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল হাসান আলীর বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী, ওই পুলিশ সদস্যের বাড়ি ঘেরাওসহ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে বিক্ষুব্ধ জনতার । এদিকে এ ঘটনায় পুলিশ সদস্য ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলেও মানুষের মুখে আনা গোনা চলছে।

২৩ ডিসেম্বর বুধবার বিকেলে রংপুর মহানগরীর আশরতপুর কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাটের মুস্তফি এলাকার শারীরিক প্রতিবন্ধী নাজমুল ইসলাম মহানগরীর আশরতপুর ঈদগা পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তার পায়ে সমস্যা থাকায় ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় নিয়ে চালাতেন। আর ওই রিকশাটি ছিল পুলিশ ট্রেনিং সেন্টারের(পিটিসি)কর্মরত কনস্টেবল হাসান আলীর। হাসান আলীর বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানাযায় ।
নাজমুল ইসলাম আশরতপুর কোটপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করেন। রিকশা হারিয়ে যাওয়ায় গত মঙ্গলবার রাতে ওই রিকশা নিয়ে হাসান আলীর সঙ্গে নাজমুলের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে হাসান আলী রিকশাচালক নাজমুল বেধরক মারধর করেন। এক পর্যায়ে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কোটপাড়ার বাড়িতে নিয়ে যান হাসান। এদিকে বুধবার দুপুরে ওই বাড়িতে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও অবরুদ্ধ করে রাখা হয়। এলাকাবাসীর অভিযোগ, নাজমুলকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালিয়েছে পুলিশ সদস্য হাসান।

এরই একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-কুড়িগ্রাম সড়কের পার্কের মোড়ে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) আলতাব হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্য হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে যথাযত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net