1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বেগম রোকেয়া দিবসের আলোচনা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা

রাউজানে বেগম রোকেয়া দিবসের আলোচনা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩১৭ বার

শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ডিসেম্বর বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয় আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। ত্রাণ ও প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, রাউজান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেবুর নেছা, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল মতিন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাউজান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ আহম্মদ, শিক্ষিকা মৌসুমী বড়ুয়া, মাহাবুবা আলমাস, নাছিমা আক্তার, অর্পনা চৌধুরী প্রমূখ। রাউজানে পুরুষ শাসিত সমাজে সংগ্রামী জীবনে প্রতিষ্ঠিত হওয়া তিন নারীকে জয়িতা ঘোষনা করা হয়। তারা হলেন ডলি আক্তার, ফিরোজা আক্তার, পৌর মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি। এই তিন জয়িতা তাদের দীর্ঘ সংগ্রামী জীবনের চিত্র তুলে ধরে অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি জোনায়েদ কবির সসোহাগ বলেন, তৎকালীন বাঙ্গালী মুসলিম সমাজে বেগম রোকেয়া মতো নারী লেখা পড়া করা কঠিন ছিল। তার ভাই ও বোনের সহযোগীতায় লেখা করেছিলেন। পরবর্তী তিনি তার স্বামী সাওখাত হোসেনের সহযোগীতা নারী জাগরণে কাজ করেন। এখন রোকেয়া শুধু জাগরণ নয়। এটি একটি আন্দোলন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net