1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ্যড.সোহাগ কে ফুল দিয়ে গণসংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

রাঙ্গাবালীতে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ্যড.সোহাগ কে ফুল দিয়ে গণসংবর্ধনা

মাহমুদুল হাসান,রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৫২ বার

যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগকে সাংগঠনিক সম্পাদক করায় গণসংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা। বুধবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে উপজেলা যুবলীগের উদ্যোগে বাহেরচর বাজারে আয়োজিত ওই অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন অ্যাড. সোহাগ। তাকে উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরআগে অভ্যর্থনা জানিয়ে আনন্দ মিছিল করে অ্যাড. সোহাগকে আয়োজনস্থলে নিয়ে আসেন যুবলীগ নেতাকর্মীরা।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহবায়ক অ্যাড. আরিফুজ্জামান রনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা যুবলীগের সমন্বয়কারী গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মাহমুদ হাসান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল প্রমুখ।
উল্লেখ্য, পটুয়াখালীর সন্তান অ্যাড. সোহাগ এরআগে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net