1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে পৌরসভা নির্বাচনে ইভিএম ছিনতাই, ২০০ জনের নামে মামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

রাজশাহীতে পৌরসভা নির্বাচনে ইভিএম ছিনতাই, ২০০ জনের নামে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৫৬ বার

মঈন উদ্দীন: রাজশাহীর কাটাখালী পৌরসভায় ইভিএম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নির্বাচনী ফলাফল ঘোষণার পর সোমবার (২৮ ডিসেম্বর) রাতে ৮নং ওয়ার্ডে চর শ্যামপুর এলাকার ইউসুফ মেমোরিয়াল কেজি স্কুলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে তাদের সঙ্গে সংঘাতে জড়ান হামলাকারীরা। তাদের ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পরে রাত সাড়ে রাত ৯টার দিকে পুলিশ পাশের আজিজুলের মোড় এলাকা থেকে এ ইভিএম উদ্ধার করে।
এ ঘটনায় রাতেই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অভিষেক বসাক বাদি হয়ে কাটাখালি থানায় মামলা করেছেন। এতে ১৭ জন আসামির নাম উল্লেখ রয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০-২০০ জনকে। এই তথ্য নিশ্চিত করে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফের সমর্থকরা হামলা করে কেন্দ্রে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তারা পুলিশের উপর ইটপাটকেল ছোড়ে।
ওসি আরও বলেন, হামলাকারীরা যাওয়ার সময় একটি ইভিএম ছিনিয়ে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে আজিজুলের মোড় এলাকার রাস্তার পাশে সেটি পাওয়া যায়। রাতেই এ নিয়ে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net