ঢাকা   ০৪:১৮:২৫ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৪৩ করোনা রোগী শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৮৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঈন উদ্দীন: রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। শনিবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিভাগের রাজশাহীতে আটজন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ২৩ জন, সিরাজগঞ্জে সাতজন এবং পাবনায় দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ২৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৪ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ১০ জন, জয়পুরহাটের একজন এবং পাবনায় একজন সুস্থ হয়েছেন। আগের দিনের মতো শুক্রবারও বিভাগে নতুন কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২০৯ জন। এদের মধ্যে ২১ হাজার ৯৪৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৫২ জন কোভিড-১৯ রোগী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি