1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন ও ২০০ বাস চালু হচ্ছে আজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১০ রাঙ্গাবালীতে খাস খাল বাঁধ দেয়ার পাঁয়তারা,খাল থেকে ট্রলার সরিয়ে দিতে এলাকায় মাইকিং বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা মাটিরাঙ্গায় অস্ত্র ও নগদ অর্থ সহ ৪ ডাকাত গ্রেফতার  রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ

লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

মোঃ জাহিদ হোসেন,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৯২ বার

লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় পারুল বেগম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় বাস উল্টে আহত হয়েছেন আরও ১০ জন। ২ ডিসেম্বর বুধবার দুপরে লালমনিহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বেগম কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতী গ্রামের মোকছুদার রহমানের স্ত্রী। এ ঘটনায় বাস উল্টে আহত হয়েছেন আরও ১০ জন।

স্থানীয়রা জানান, মোটর সাইকেলে স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে হাতীবান্ধায় ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন মোকছুদার রহমান। রাস্তায় ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় সামনের দিক থেকে আসা লালমনিরহাট গামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পারুল বেগম( ৪৪) মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মোকছুদার রহমান ও তার পুত্রবধূ। অন্যদিকে বাসটি উল্টে পড়ে যাওয়ায় ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জরুরি বিভাগের দায়িত্ব থাকা ডাঃ জানান, আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net