1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে অফগ্রীড চরাঞ্চলসমূহে নেসকো লিঃ এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে অফগ্রীড চরাঞ্চলসমূহে নেসকো লিঃ এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন

লাভলু শেখ,স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার

মঙ্গলবার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড কর্তৃক মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার অফগ্রীড চরাঞ্চলসমূহে নেসকো লিঃ এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব নেসকো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট (অবঃ) মোতাহার হোসেন, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নেসকো লিঃ এর চেয়ারম্যান এ. কে. এম হুমায়ূন কবীর। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ। এ সময় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, হাতীবান্ধা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল আলম সাদাতসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আজকে আমরা সারা দেশে নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি। তিনি আছেন বলেই দেশের প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পাচ্ছি এবং চরাঞ্চলে মানুষের ঘরে ঘরে বিদ্যৎ এর আলো পৌছাতে সক্ষম হয়েছি৷

বিদ্যুৎ বিভাগের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি আরও বলেন, লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন তিনি তার এলাকার মানুষজনকে ভালোবাসেন বলেই আপনারদের কাছে বার বার গিয়েছেন। আর আপনারা ওনার ডাকে সাড়া দিয়ে প্রত্যন্ত চরাঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net