1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ভাইস চেয়ারম্যানের মারধরে যুবলীগ নেতা আহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরণখোলায় ভাইস চেয়ারম্যানের মারধরে যুবলীগ নেতা আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার

নইন আবু নাঈম নিজস্ব সংবাদদাতাঃ
বাগেরহাটের শরনখোলায় মাদক ও দুর্নীতি বিরোধী লিফলেট বিতরণ করায়
যুবলীগ নেতা ফারুক হোসেন হিরুকে মারধর করে আহত করেছেন উপজেলা
ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ ও তার সহযোগীরা। রোববার সন্ধ্যায় উপজেলার বগী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত হিরু শরণখোলা
উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন হিরু
জানান, তিনি ওই দিন সকাল থেকে কারো নাম উল্লেখ না করে মাদক ও
সরকারি অনুদান আত্মসাৎ বিরোধী একটি লিফলেট বিভিন্ন
এলাকায় বিতরণ করেন। এরপর সন্ধ্যায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান
রায়হান উদ্দিন শান্তকে বগী ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গেলে ভাইস
চেয়ারম্যান পারভেজ উত্তেজিত হয়ে লিফলেট বিতরণ হিরুরকে
মারধর শুরু করেন। এসময় ভাইস চেয়ারম্যানের সহযোগী মাদক মামলার
আসামী ওবায়দুল হকও তাকে মারধর করে নাক ও মুখে রক্তাক্ত জখম করে।
এব্যপারে জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের
মোবাইল ফোনে বারবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, বিষয়টি
তিনি মৌখিকভাবে শুনেছেন। এব্যপারে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা
নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net