1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমান বাহিনীর প্রধান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমান বাহিনীর প্রধান

লাভলু শেখ,স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৩ বার

লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের সদর উপজেলার টিটিসি কলেজ সংলগ্ন হাড়িভাঙায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভিসি এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক সহ বিমানবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর আগে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাষ্টের কোম্পানী সচিব গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) জোবায়েদের সঞ্চালনায় বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাষ্টের প্রধান নির্বাহী এয়ার কমোডর ফখরুদ্দিন ভৌত অবকাঠামো নির্মাণের লেআউট প্লান উপস্থিত গণমাধ্যমকর্মী ও প্রশাসনকে অবহিত করেন। এতে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ প্রধান, বিমান বাহিনীর লালমনিরহাট রক্ষণা-বেক্ষন ইউনিটের অধিনায়ক ইউং কমান্ডার মোঃ খায়রুল মামুন ও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সাংসদ সফুরা বেগম রুমী প্রমূখ।

বিমান বাহিনীর প্রধান ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস সম্পর্কিত প্রথম এবং একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষ বৈমানিক, বিমান প্রকৌশলী, বেসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে সকল স্তরের দক্ষ জনবল, বিমান তৈরি ও রক্ষণাবেক্ষনের সকল স্তর, মহাকাশ সম্পর্কিত সকল স্তরের উচ্চ শিক্ষা এবং সর্বোপরি এসব ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদানে এই বিশ্ববিদ্যালয় দক্ষ জনশক্তি উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক অর্থনীতির বিস্তৃতি এবং বিমান সংস্থা গুলোর নতুন বাণিজ্যিক বিমান চাহিদা এবং সরবরাহের অভূতপূর্ব বৃদ্ধিতে সামগ্রিক বিমান শিল্পে দক্ষ জনবলের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। অ্যারোস্পেস শিল্পটি অত্যন্ত নিয়ন্ত্রিত যা বিশেষায়িত দক্ষ শ্রম দাবি করে।

তিনি আরো বলেন, বৈমানিক, বিমান প্রকৌশলী ও মহাকাশ বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি নির্ভর ও ব্যয়বহুল একটি শিক্ষা। এদেশের যুব সমাজ অত্যন্ত মেধাসম্পন্ন ও তীক্ষ্ম। এদেশের যুবসমাজকে পরিকল্পিত উপায়ে ব্যয় সংকুলানের মাধ্যমে এই ধরনের বিশেষায়িত শিক্ষা প্রদান করার প্রয়াসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস গবেষণায় সরকারের আন্তরিকতার রয়েছে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন করেছেন।

বিমান বাহিনীর প্রধান বলেন, এই বিশ্ববিদ্যালয়টি একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের আকাশ ও মহাকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত প্রথম ও একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের অধীনে লালমনিরহাটে বৈমানিক, বিমান প্রকৌশল ও মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে উচ্চশিক্ষার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ ২০২১-২২ শিক্ষাবর্ষে শুরু করার পরিকল্পনা রয়েছে। এজন্য অগ্রাধিকারের ভিত্তিতে আর্ন্তজাতিক বহুজাতিক কোম্পানী, হাইর‌্যাংকিং বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য অ্যাভিয়েশন কোম্পানী ও বিবিধ অ্যাভিয়েশন অথরীটির সাথে সহযোগিতার ভিত্তিতে আন্তর্জাতিকমান অর্জন করার প্রচেষ্টা ও প্রত্যয়ে ইউরোপীয় বহুজাতিক কোম্পানী এয়ারবাসের সাথে সহযোগিতার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়াও কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়, সারে বিশ্ববিদ্যালয় এবং জার্মান অ্যারোস্পেস সেন্টার সহ ইউরোপের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে শিক্ষা ও গবেষণায় সহযোগিতার মাধ্যমে আর্ন্তজাতিক মান অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি ইন্ডাষ্ট্রির সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে একটি নজির স্থাপন করেছে। এর ফলে এই বিশ্ববিদ্যালয়টি আর্ন্তজাতিক স্বীকৃতি অর্জনে সক্ষম হবে বলে আমরা মনে করি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভিসি এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক বলেন, বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাষ্টের মাধ্যমে আপাতত আমরা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করা হলো। আর কোনো জল্পনা-কল্পনা বাকি থাকল না। মোট ৬৪৮ একর জমির মধ্যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য ডিপিপি একনেক সভায় পাস হলে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্তরের আদলেই নির্মাণ কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেননা, দেশি-বিদেশী শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকগণ এখানে আসবেন, পড়বেন এবং গবেষণা করবেন। এজন্য আমরা আর্ন্তজাতিক মান বজায় রেখেই সবকিছু করার চেষ্টা করছি। এজন্য তিনি স্থানীয় সকলের এবং গণমাধ্যমের একান্ত সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ২০২১ শিক্ষাবর্ষে লালমনিরহাটে ৫ টি বিভাগের ভর্তি কার্যক্রম শুরু করা হবে। এসব হলো- বিএসসি ইন এএমই অ্যারোস্পেস, বিএসসি ইন এএমই অ্যাভিওনিক্স, বিএসসি ইন এমই, বিএসসি ইন ইইই এবং বিএসসি ইন সিএসই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net