1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক এমপি কায়সারকে নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এমপি খোকার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত 

সাবেক এমপি কায়সারকে নিয়ে কূরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এমপি খোকার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৪১ বার

নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার বিকালে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান,সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ,উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুম চৌধুরী,জেলা মুক্তি যোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আরমান মেরাজ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন সহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্যকালে বক্তারা বলেন,সোনারগাঁওয়ের এমপি লিয়াকত হোসেন খোকা গতকাল পৌরসভার দরপোত এলাকায় সাবেক এমপি কায়সার হাসনাতের বিরুদ্ধে মা’কে মামলা দেয়ার মিথ্যা তথ্য সংবলিত একটি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আমাদের প্রানপ্রিয় নেতাকে অসম্মানিত করেছেন। আপনি এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। অনতিবিলম্বে আপনি এই নেক্কারজনক বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে আমরা উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করে আপনাকে সোনারগাঁওয়ে বয়কট করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net