1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী'র খোশরোজ উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী’র খোশরোজ উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৩০ বার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম : বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র পবিত্র ৯২ তম (১০ পৌষ, ২৫ ডিসেম্বর) মহান খোশরোজ শরীফ এবং শাহজাদা সৈয়দ হাসান মওলা হুজুর মাইজভাণ্ডারী (ক)’র (৫ পৌষ, ২০ ডিসেম্বর) মহান খোশরোজ শরিফ উপলক্ষে অসহায় গরীব দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঔষধ সহ ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ ডিসেম্বর) মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারুন ভাণ্ডার দরবার শরিফ শাখার ব্যবস্থাপনায় প্রায় দুই শতাধিক অসহায় গরীব দুঃস্থ পরিবারকে বিনামূল্যে ঔষধ সহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
হাটহাজারী উপজেলার গুমান মর্দন হারুন ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবা ক্যাম্পে ফতেপুর গ্রীন হেলথ হাসপাতাল সার্বিক সহযোগিতা করেন।

এতে মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আয়েশা ফারহানা ও মেডিসিন, ডায়বেটিস, শিশু, বাত ব্যাথা বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ মো. নুর উদ্দীন এবং মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার জয়া রায় চিকিৎসা প্রদান করেন।

প্রোগ্রাম শেষে এক অনুষ্ঠানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ অত্র শাখা মানবতাবাদী চিকিৎসক, নার্স ও ভলন্টিয়ারদের বিশেষ সম্মাননা প্রদান করেন।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারুন ভাণ্ডার দরবার শরীফ শাখার সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে উপদেষ্টা মো. রাহেন উল্লাহ মামুনের সঞ্চালনায় উক্ত ক্যাম্প উদ্বোধন করেন- গুমান মর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মুজিবর রহমান।

প্রধান অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম মুক্তা, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন এতে বিশেষ অতিথি ছিলেন।

ইউপি সচিব মো. আবু তৈয়ব, আলহাজ্ব মীর মোহাম্মদ কামাল উদ্দিন, সৈয়দ হোসেন মঞ্জু, আকতার হোসেন, বেলাল উদ্দিন, আলাউদ্দিন চৌধুরী, আশেকে রসুল রুকন, আবু তৈয়ব প্রমুখ এতে অতিথি ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net