1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁওয়ে ফিল্মি স্টাইলে জমি দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ফিল্মি স্টাইলে জমি দখলের অভিযোগ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৬ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি জবর দখলের চেষ্টা চালিয়েছে ভুমিদস্যু আলাউদ্দিনসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক নুর নবী জনি।

বুধবার (২রা ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা এলাকায় সাংবাদিক নুর নবী জনির ক্রয়কৃত ৫ শতাংশ জমি জবর দখল করতে যায় আলাউদ্দিন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা মৌজাস্থ আরএস ১৩৫ ও সিএস/এসএ ৬৭ দাগে ২০০৯ সালে ঐ এলাকার জলিলের কাছে থেকে ৫ শতাংশ জায়গা ক্রয় করেন। পরবর্তীতে একই দাগে বন্দরা গ্রামের মৃত খবিরউদ্দিনের ছেলে আলাউদ্দিন (৪৫) বিভিন্ন দাগে ৪০ শতাংশ জায়গা ক্রয় করেন। কিন্তু নুরনবী জনি যেহেতু আগে ক্রয় করেন এবং চৌহদ্দি সূত্রে দাগের সামনের দিকে জায়গা পাওয়ার কথা উল্লেখ্য থাকলেও তা মানতে রাজি নন আলাউদ্দিন। তাই বাড়ীমজলিশ এলাকার রাজা খন্দকারের ছেলে পোলিনসহ অজ্ঞাতনামা ৬/৭ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে ফিল্মি স্টাইলে সাংবাদিক নুর নবী জনির দেয়া সীমানা প্রাচীর ও মালিকানা সাইনবোর্ড ভেংগে ফেলেন।

সাংবাদিক নুরনবী জানান, থানায় অভিযোগ করতে গেলে ভাড়াটিয়া সন্ত্রাসীরা থানায় গিয়েও নানাভাবে ভয়ভীতি দেখায় এবং মারতে আসে এমনকি পুলিশের সামনে হত্যা করার হুমকি দেয়। পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশের সহায়তায় তাদের বাধা দিলে তারা চলে যায়। পরে থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, জমি দখলের চেষ্টা ও সাইন বোর্ড ভাংঙ্গার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net