1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে দুই ছিনতাইকারী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

সোনারগাঁয়ে দুই ছিনতাইকারী গ্রেফতার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩১৮ বার

হৃদয় মিয়া (২৫) ও রফিকুল ইসলাম (২৬) নামের দুই জনকে ছিনতাইকালে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকার ক্যান্টাকী গার্মেন্টের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো বরগুনার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মুজিবুর রহমানের ছেলে হৃদয় ও লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে রফিকুল ইসলাম ।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, একটি মুরগী বহনকারী পিকাপ মহাসড়কে অকোজো হয়ে যাওয়ায় গাড়ীর চালক মেরামত করার সময় হৃদয় মিয়া ও রফিকুল ইসলাম নামে দুই ছিনতাইকারী তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পিকাপ ভ্যানের চালকের কাছে থাকা মুরগী বিক্রির ২০ হাজার টাকা নিয়ে পালানোর সময় এএসআই হাবিবুর ও তার সঙ্গীয় ফোর্সরা দুই ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net