1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৫ ডিসেম্বর জননেতা আছাদুজ্জামানের ২৭তম মৃত্যু বার্ষিকী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

২৫ ডিসেম্বর জননেতা আছাদুজ্জামানের ২৭তম মৃত্যু বার্ষিকী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ২২০ বার

মোঃ সাইফুল্লাহ ; আজ ২৫ ডিসেম্বর শুক্রবার মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মাগুরা থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৭ তম মৃত্যু বার্ষিকী। দিনটি উদযাপন উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন নানাবিধ কর্মসূচি গ্রহন করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, স্মরণ সভা ও দোয়া মাহফিল এবং মরহুমের জন্মস্থান গ্রামের বাড়ি মহম্মদপুর উপজেলার জোকা গ্রামে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। মরহুম আসাদুজ্জামান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে ১৯৭১ সালে মাগুরা সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পুর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এম.পিএ নির্বাচিত হন। এছাড়া ১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টারিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর ৫৮ বছর বয়সে মাগুরার আপামর জনগণের এই জনপ্রিয় নেতা ইন্তেকাল করেন।
মরহুম আছাদুজ্জামান ১৯৩৫সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ছাত্রজীবনেই তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। এই ক্ষনাজন্মা কৃতিমান পুরুষের ভালো কাজগুলো অম্লান থাক! এই প্রত্যাশা হউক সবার//

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net