1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার দ্বিতীয় ধাপে পুলিশের মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

করোনার দ্বিতীয় ধাপে পুলিশের মাস্ক বিতরণ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৭০ বার

বাগেরহাট জেলার, মোংলায় “নো মাস্ক নো মুভমেন্ট” সরকারের এ নিদের্শনাকে লক্ষ করে গনসচেতনতা মুলক র‌্যালী করা হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপকে কাটিয়ে উঠতে মোংলা থানা পুলিশের উদ্দ্যোগে এ র‌্যালীর আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার র‌্যালীতে অংশ গ্রহন করে পৌর শহর এলাকায় সড়কগুলোতে ঘুরে ঘুরে মানুষের মাঝে মাস্ক বিতরন করেন।
এসময় তিনি বলেন, সরকারের ঘোষনা অনুযায়ী মরন ঘাতক করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে মহামারীর হাত থেকে বাচতে হলে আমাদের কঠোর ভাবে সচেতন থাকতে হবে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করা, পরিস্কার পরিচ্ছন্ন ও ভিটামিন সি যুক্ত খাবার ও রোগ প্রতিরোধ খাবার বেশী বেশী খেতে হবে। পাশাপাশী নিজে মাস্ক পরুন এবং অন্যকেও মাস্ক পরতে উৎসাহ করার আহবান জানায় উপমন্ত্রী। পৌর শহরে চলাচলকারী প্রায় পাচঁ শতাধিক পথচারীকে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন তিনি।

র‌্যালী ও মাস্ক বিতরনকালে উপমন্ত্রীর সাথে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজবংশী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) আসিফ ইকবাল, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, ওসি তদন্ত তুহিন মন্ডল ও থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গির আলমসহ পুলিশের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net