1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে এসইপি'র পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্টিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

খুটাখালীতে এসইপি’র পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্টিত

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৭৫ বার

চকরিয়া উপজেলার খুটাখালীতে লবণ প্রক্রিয়াজাতকরন ও ব্যবসায় পরিবেশ বান্ধব ক্ষুদ্র উদ্যোগ জোরদারকরন কর্মসুচীর আওতায় সাসটেইনবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি’র পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কতৃক আয়োজিত সেমিনারে সহযোগিতায় ছিলেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন পিকেএসএফ।

৩ ডিসেম্বর (বৃহষ্পতিবার) দুপুরে খুটাখালী কিশলয় স্কুল মিলনায়তনে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ ডুলাহাজারা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবদুল হক।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কক্সবাজারের এরিয়া ম্যানেজার মোঃ নবিউল ইসলাম।

এসইপি’র পরিবেশ কর্মকর্তা মিনহাজ হাসান সুজনের সঞ্চালনায় সেমিনারে পরিবেশ আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, প্রভাব ও এসইপি সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার রন্জন কান্তি পন্ডিত।

উক্ত সেমিনারে কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর, চকরিয়া উপজেলার খুটাখালী, ডুলাহাজার শাখার প্রায় ২৬ জন নারী- পুরুষ, প্রতিনিধি এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

এসময় লবণ উৎপাদনের বর্তমান অবস্থা, লবন উৎপাদনে পরিবেশ দূষনসমুহ চিহ্নিত করন,পলিথিন বর্জ্য ব্যবস্থাপনা, লবণ উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও ব্যবসায় পরিবেশ ছাড়পত্র এর উপর গুরাত্বারোপ করেন অংশগ্রহনকারীরা।

সেমিনারে পরিবেশে আইনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

প্রধান অতিথি এরিয়া ম্যানেজার মোঃ নবীউল ইসলাম বলেন, পদক্ষেপ এসইপি প্রজেক্ট লবণ চাষীদের জীবনমান ও পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সাল থেকে কক্সবাজার জেলায় পরিবেশ বান্ধব উপায়ে লবণ প্রক্রিয়াজাতকরন ও লবণ ব্যবসা শক্তিশালীকরনে ৮৫০ জন ক্ষুদ্র উদ্যোক্তা নিয়ে কাজ শুরু করে।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৩ টি,সদর উপজেলার ১ টি ও চকরিয়া উপজেলার ২ টি ইউনিয়নসহ ৪৩টি গ্রামে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরো বলেন, এসইপি প্রকল্পে সচেতনতামুলক কমিউনিটি মিটিং, এ্যাডভোকেসী সভা,পরিবেশ জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ,লবণ চাষ বিষয়ক প্রশিক্ষণ,শেড, স্বাস্থ্য সম্মত লেট্রিন ও টিউবওয়েল স্থাপন, গোডাউন ও ডিজিটাল ওয়েট মেশিন স্থাপন, পলিথিন রিসাইক্লিং এর উৎপাদন ও সদরের চৌফলদন্ডীতে ৪ কানি জমিতে পলিথিন ছাড়া বিকল্প উপায়ে লবণ উৎপাদনের পাইলট প্রকল্পে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net