1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে অবৈধভাবে মাটিকাটায় ভ্রাম্যমান আদালতের একলক্ষ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

গুইমারাতে অবৈধভাবে মাটিকাটায় ভ্রাম্যমান আদালতের একলক্ষ টাকা জরিমানা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৬২৬ বার

খাগড়াছড়ির গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক মশিউর রহমান তারেককে একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল ১০ টায় গুইমারার সাইংগুলীপাড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। তিনি মাটিকাটার স্হলে যাওয়ার সংবাদ পেয়ে এস্কোবেটর চালক পালিয়ে যায়। কিন্তু মিনিট্রাক গুলো ধরা পড়ে যায়। মাটিভর্তি ৩টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটিকেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্হাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ৫ উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে। ইটভাটার পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net